কালোজিরার তেল: সর্বরোগের মহৌষধ ও ব্যবহারের সঠিক নিয়ম
কালোজিরাকে বলা হয় মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ। কিন্তু কালোজিরার তেল খাওয়ার ও মাথায় দেওয়ার সঠিক নিয়ম কি? বিস্তারিত জানতে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
কালোজিরা বা নাইজেলা স্যাটিভা যুগ যুগ ধরে চিকিৎসাবিজ্ঞানে এক অলৌকিক বীজ হিসেবে পরিচিত। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কালোজিরাকে মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ হিসেবে আখ্যায়িত করেছেন। আধুনিক গবেষণাও এর অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কার্যকারিতা স্বীকার করেছে।
১. এজমা বা শ্বাসকষ্টের প্রকোপ কমায়
কালোজিরার তেল নিয়মিত বুকে মালিশ করলে এবং ১ চামচ মধুর সাথে আধা চামচ কালোজিরা তেল সেবন করলে হাঁপানি ও ফুসফুসের কার্যকারিতা ভালো থাকে।
২. স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করে
অল্প কালোজিরা তেলের সাথে পুদিনা পাতার রস মিশিয়ে নিয়মিত খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং আলঝেইমার্সের ঝুঁকি হ্রাস পায়।
৩. জয়েন্টের ব্যথা ও বাত দূর করে
বয়স বাড়ার সাথে জয়েন্টে ব্যথা হওয়া স্বাভাবিক। কালোজিরার তেল হালকা গরম করে ব্যথার স্থানে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং প্রদাহ দ্রুত নিরাময় হয়।
সেফ কেয়ারের কোল্ড-প্রেসড খাঁটি কালোজিরার তেল আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অবদান রাখবে।